গীতবিতান
← সব গান

এসো আমার ঘরে

পর্যায়: প্রেম

এসো আমার ঘরে । বাহির হয়ে এসো তুমি যে আছ অন্তরে ।। স্বপনদুয়ার খুলে এসো অরুণ-আলোকে মুগ্ধ এ চোখে । ক্ষণকালের আভাস হতে চিরকালের তরে এসো আমার ঘরে ।। দুঃখসুখের দোলে এসো, প্রাণের হিল্লোলে এসো । ছিলে আশার অরূপ বাণী ফাগুনবাতাসে বনের আকুল নিশ্বাসে- এবার ফুলের প্রফুল্ল রূপ এসো বুকের 'পরে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-06-03