গীতবিতান
← সব গান

এসো এসো পুরুষোত্তম

পর্যায়: প্রেম

( চিত্রাঙ্গদার সহচর-সহচরীগণ অর্জুনের প্রতি ) এসো এসো পুরুষোত্তম, এসো এসো বীর মম । তোমার পথ চেয়ে আছে প্রদীপ জ্বালা । আজি পারিবে বীরাঙ্গনার হাতে দৃপ্ত ললাটে, সখা, বীরের বরণমালা । ছিন্ন ক'রে দিবে সে তার শক্তির অভিমান, তোমার চরণে করিবে দান আত্মনিবেদনের ডালা- চরণে করিবে দান । আজি পরাবে বীরাঙ্গনা তোমার দৃপ্ত ললাটে, সখা, বীরের বরণমালা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-06