গীতবিতান
← সব গান

এসো গো জ্বেলে দিয়ে যাও প্রদীপখানি

পর্যায়: প্রকৃতি

এসো গো, জ্বেলে দিয়ে যাও প্রদীপখানি বিজন ঘরের কোণে, এসো গো । নামিল শ্রাবণসন্ধ্যা, কালো ছায়া ঘনায় বনে বনে ।। আনো বিস্ময় মম নিভৃত প্রতীক্ষায় যুথীমালিকার মৃদু গন্ধে- নীলবসন-অঞ্চল-ছায়া সুখরজনী-সম মেলুক মনে ।। হারিয়ে গেছে মোর বাঁশি, আমি কোন সুরে ডাকি তোমারে । পথ-চেয়ে-থাকা মোর দৃষ্টিখানি শুনিতে পাও কি তাহার বাণী- কম্পিত বক্ষের পরশ মেলে কি সজল সমীরণে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-06