এসো হে এসো সজল ঘন বাদলবরিষণে- বিপুল তব শ্যামল স্নেহে এসো হে এ জীবনে ।। এসো হে গিরিশিখর চুমি ছায়ায় ঘিরি কাননভূমি, গগন ছেয়ে এসো হে তুমি গভীর গরজনে ।। ব্যথিয়া উঠে নীপের বন পুলক-ভরা ফুলে, উছলি উঠে কলরোদন নদীর কূলে কূলে । এসো হে এসো হৃদয়-ভরা, এসো হে এসো পিপাসাহরা, এসো হে আঁখি-শীতল করা, ঘনায়ে এসো মনে ।।