গীতবিতান
← সব গান

এসো হে গৃহদেবতা

পর্যায়: আনুষ্ঠানিক

এসো হে গৃহদেবতা, এ ভবন পুণ্যপ্রভাবে করো পবিত্র ।। বিরাজো জননী, সবার জীবন ভরি- দেখাও আদর্শ মহান চরিত্র ।। শিখাও করিতে ক্ষমা, করো হে ক্ষমা, জাগায়ে রাখো মনে তব উপমা, দেহো ধৈর্য হৃদয়ে- সুখে দুখে সঙ্কটে অটল চিত্ত ।। দেখাও রজনী-দিবা বিমল বিভা, বিতরো পুরজনে শুভ্র প্রতিভা- নব শোভাকিরণে করো গৃহ সুন্দর রম্য বিচিত্র ।। সবে করো প্রেমদান, পূরিয়া প্রাণ- ভুলায়ে রাখো, সখা, আত্মাভিমান । সব বৈর হবে দূর তোমারে বরণ করি জীবনমিত্র ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-03