গীতবিতান
← সব গান

এতদিন তুমি সখা চাহ নি কিছু

পর্যায়: শ্যামা

এতদিন তুমি সখা, চাহ নি কিছু- নীরবে ছিলে করি নয়ন নিচু । চাহ নি কিছু । রাজ-অঙ্গুরী মম করিলাম দান, তোমারে দিলাম মোর শেষ সম্মান । তব বীর-হাতে এই ভূষণের সাথে আমার প্রণাম যাক তব পিছু পিছু । তুমি চাহ নি কিছু সখা, চাহ নি কিছু ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-03