অন্ধ । এতক্ষণে বুঝি এলি রে ! হৃদি্মাঝে আয় রে, বাছা রে ! কোথা ছিলি বনে, এ ঘোর রাতে, এ দুর্যোগে, অন্ধ পিতারে ভুলি ! আছি সারা নিশি হায় রে পথ চাহিয়ে, আছি তৃষায় কাতর, দে মুখে বারি, কাছে আয় রে !