গীতবিতান
← সব গান

এত আলো জ্বালিয়েছ এই গগনে

পর্যায়: পূজা

এত আলো জ্বালিয়েছ এই গগনে কী উৎসবের লগনে ।। সব আলোটি কেমন ক'রে ফেল আমার মুখের 'পরে, তুমি আপনি থাকো আলোর পিছনে ।। প্রেমটি যেদিন জ্বালি হৃদয়-গগনে কী উৎসবের লগনে সব আলো তার কেমন ক'রে পড়ে তোমার মুখের 'পরে, আমি আপনি পড়ি আলোর পিছনে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-28