গীতবিতান
← সব গান

এত আনন্দধ্বনি উঠিল কোথায়

পর্যায়: পূজা

বাহার । ধামার এত আনন্দধ্বনি উঠিল কোথায়, জগতপুরবাসী সবে কোথায় ধায় ।। কোন্‌ অমৃতধনের পেয়েছে সন্ধান, কোন সুধা করে পান । কোন্‌ আলোকে আঁধার দূরে যায় ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-07