গীতবিতান
← সব গান

এত দিন যে বসে ছিলেম পথ চেয়ে

পর্যায়: প্রকৃতি

এত দিন যে বসে ছিলেম পথ চেয়ে আর কাল গুনে দেখা পেলেম ফাল্গুনে ।। বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়- একি গো বিস্ময় । অবাক আমি তরুণ গলার গান শুনে ।। গন্ধে উদাস হাওয়ার মতো উড়ে তোমার উত্তরী, কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরী । তরুণ হাসির আড়ালে কোন্‌ আগুন ঢাকা রয়- একি গো বিস্ময় । অস্ত্র তোমার গোপন রাখো কোন্‌ তুণে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-06