এতদিন পরে, সখী, সত্য সে কি হেথা ফিরে এল । দীনবেশে ম্লানমুখে কেমনে অভাগিনী যাবে তার কাছে সখী রে । শরীর হয়েছে ক্ষীণ, নয়ন জ্যোতিহীন- সবই গেছে কিছু নাই- রূপ নাই, হাসি নাই- সুখ নাই, আশা নাই- সে আমি আর আমি নাই- না যদি চেনে সে মোরে তা হলে কী হবে ।।