গীতবিতান
← সব গান

এ তো খেলা নয় খেলা নয়

পর্যায়: প্রেম

এ তো খেলা নয়, খেলা নয় । এ যে হৃদয়দহনজ্বালা সখী ।। এ যে প্রাণভরা ব্যাকুলতা, গোপন মর্মের ব্যথা, এ যে কাহার চরণোদ্দেশে জীবন মরণ ঢালা সখী ।। কে যেন সতত মোরে ডাকিয়ে আকুল করে, যাই-যাই করে প্রাণ- যেতে পারি নে । যে কথা বলিতে চাহি তা বুঝি বলিতে নাহি- কোথায় নামায়ে রাখি, সখী, এ প্রেমের ডালা। যতনে গাঁথিয়ে শেষে পরাতে পারি নে মালা সখী ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-26

এ তো খেলা নয় খেলা নয় – গীতবিতান