গীতবিতান
← সব গান

এ আবরণ ক্ষয় হবে গো

পর্যায়: পূজা

এ আবরণ ক্ষয় হবে গো ক্ষয় হবে, এ দেহমন ভূমানন্দময় হবে ।। চক্ষে আমার মায়ার ছায়া টুটবে গো, বিশ্বকমল প্রাণে আমার ফুটবে গো, এ জীবনে তোমারি, নাথ, জয় হবে ।। রক্ত আমার বিশ্বতালে নাচবে যে, হৃদয় আমার বিপুল প্রাণে বাঁচবে যে । কাঁপবে তোমার আলো-বীণার তারে সে, দুলবে তোমার তারামণির হারে সে, বাসনা তার ছড়িয়ে গিয়ে লয় হবে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-20