অমর । এ ভাঙা সুখের মাঝে নয়নজলে এ মলিন মালা কে লইবে । ম্লান আলো ম্লান আশা হৃদয়তলে, এ চিরবিষাদ কে বহিবে ।। সুখনিশি অবসান-গেছে হাসি, গেছে গান- এখন এ ভাঙা প্রাণ লইয়া গলে নীরব নিরাশা কে সহিবে ।।