গীতবিতান
← সব গান

এ ভারতে রাখো নিত্য, প্রভু

পর্যায়: স্বদেশ

এ ভারতে রাখো নিত্য, প্রভু, তব শুভ আশীর্বাদ- তোমার অভয়, তোমার অর্জিত অমৃত বাণী, তোমার স্থির অমর আশা ।। অনির্বাণ ধর্ম-আলো সবার উর্ধ্বে জ্বালো জ্বালো, সঙ্কটে দুর্দিনে হে, রাখো তারে অরণ্যে তোমারি পথে ।। বক্ষে বাঁধি দাও তার বর্ম তব নির্বিদার, নিঃশঙ্কে যেন সঞ্চরে নির্ভীক । পাপের নিরখি জয় নিষ্ঠা তবুও রয়- থাকে তব চরণে অটল বিশ্বাসে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-20