← সব গানএ হরিসুন্দর এ হরিসুন্দর
পর্যায়: পূজা ও প্রার্থনা
এ হরিসুন্দর, এ হরিসুন্দর, মস্তক নমি তব চরণ-'পরে ।।
সেবকজনের সেবায় সেবায়, প্রেমিকজনের প্রেমমহিমায়,
দুঃখীজনের বেদনে বেদনে, সুখীর আনন্দে সুন্দর হে,
মস্তক নমি তব চরণ-'পরে ।।
কাননে কাননে শ্যামল শ্যামল পর্বতে পর্বতে উন্নত উন্নত,
নদীতে নদীতে চঞ্চল চঞ্চল, সাগরে সাগরে গম্ভীর হে,
মস্তক নমি তব চরণ-'পরে ।
চন্দ্র সূর্য জ্বালে নির্মল দীপ- তব জগমন্দির উজ্জল করে,
মস্তক নমি তব চরণ-'পরে ।।