গীতবিতান
← সব গান

এ হরিসুন্দর এ হরিসুন্দর মস্তক নমি

পর্যায়: পূজা ও প্রার্থনা

এ হরিসুন্দর, এ হরিসুন্দর, মস্তক নমি তব চরণ-'পরে ।। সেবকজনের সেবায় সেবায়, প্রেমিকজনের প্রেমমহিমায়, দুঃখীজনের বেদনে বেদনে, সুখীর আনন্দে সুন্দর হে, মস্তক নমি তব চরণ-'পরে ।। কাননে কাননে শ্যামল শ্যামল পর্বতে পর্বতে উন্নত উন্নত, নদীতে নদীতে চঞ্চল চঞ্চল, সাগরে সাগরে গম্ভীর হে, মস্তক নমি তব চরণ-'পরে । চন্দ্র সূর্য জ্বালে নির্মল দীপ- তব জগমন্দির উজ্জল করে, মস্তক নমি তব চরণ-'পরে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-22