এ যে মোর আবরণ ঘুচাতে কতক্ষণ ! নিশ্বাসবায় উড়ে চলে যায় তুমি কর যদি মন ।। যদি পড়ে থাকি ভূমে ধুলার ধরণী চুমে, তুমি তারি লাগি দ্বারে রবে জাগি এ কেমন তব পণ ।। রথের চাকার রবে জাগাও জাগাও সবে, আপনার ঘরে এসো বলভরে এসো এসো গৌরবে । ঘুম টুটে যাক চলে, চিনি যেন প্রভু ব'লে- ছুটে এসে দ্বারে করি আপনারে চরণে সমর্পণ ।।