বাল্মীকি । এ কেমন হল মন আমার । কী ভাব এ যে কিছুই বুঝিতে যে পারি নে । পাষাণহৃদয় গলিল কেন রে । কেন আজি আঁখিজল দেখা দিল নয়নে ! কী মায়া এ জানে গো, পাষাণের বাঁধ এ যে টুটিল, সব ভেসে গেল গো, সব ভেসে গেল গো- মরুভূমি ডুবে গেল করুণার প্লাবনে ।।