বাহার । ত্রিতাল এ কী আকুলতা ভুবনে ! এ কী চঞ্চলতা পবনে ।। এ কী মধুরমদির রসরাশি আজি শূন্যতলে চলে ভাসি, ঝরে চন্দ্রকরে এ কী হাসি, ফুল- গন্ধে লুটে গগনে ।। এ কী প্রাণভরা অনুরাগে আজি বিশ্বজগতজন জাগে, আজি নিখিল নীলগগনে সুখ- পরশ কোথা হতে লাগে । সুখে শিহরে সকল বনরাজি, উঠে মোহনবাঁশরি বাজি, হেরো পূর্ণবিকশিত আজি মম অন্তর সুন্দর স্বপনে ।।