এ কী এ ঘোর বন ! এনু কোথায় ! পথ যে জানি না, মোরে দেখায়ে দে-না । কী করি এ আঁধার রাতে । কী হবে মোর হায় ।। ঘন ঘোর মেঘ ছেয়েছে গগনে, চকিত চপলা চমকে সঘনে, একেলা বালিকা-তরাসে কাঁপে কায় ।।