মিশ্র ভূপালি । ত্রিতাল একি এ সুন্দর শোভা! কী মুখ হেরি এ! আজি মোর ঘরে আইল হৃদয়নাথ, প্রেম-উত্স উথলিল আজি ।। বলো হে প্রেমময় হৃদয়ের স্বামী, কী ধন তোমারে দিব উপহার । হৃদয় প্রাণ লহো লহো তুমি, কী বলিব- যাহা কিছু আছে মম সকলই লও হে নাথ ।।