গীতবিতান
← সব গান

এ কী হরষ হেরি কাননে

পর্যায়: প্রেম ও প্রকৃতি

মিশ্র বাহার । তালফেরতা এ কী হরষ হেরি কাননে ! পরান আকুল, স্বপন বিকশিত মোহমদিরাময় নয়নে ।। ফুলে ফুলে করিছে কোলাকুলি, বনে বনে বহিছে সমীরণ নবপল্লবে হিল্লোল তুলিয়ে- বসন্তপরশে বন শিহরে । কী জানি কোথা পরান মন ধাইছে বসন্তসমীরণে ।। ফুলেতে শুয়ে জোছনা হাসিতে হাসি মিলাইছে মেঘ ঘুমায়ে ঘুমায়ে ভেসে যায় । ঘুমভারে অলসা বসুন্ধরা- দূরে পাপিয়া পিউ-পিউ রবে ডাকিছে সঘনে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-07