একি করুণা করুণাময় ! হৃদয়শতদল উঠিল ফুটি অমল কিরণে তব পদতলে ।। অন্তরে বাহিরে হেরিনু তোমারে লোকে লোকে লোকান্তরে- আঁধারে আলোকে সুখে দুখে, হেরিনু হে স্নেহে প্রেমে জগতময় চিত্তময় ।।