এ কী মায়া, লুকাও কায়া জীর্ণ শীতের সাজে । আমার সয় না প্রাণে, কিছুতে সয় না যে । কৃপণ হয়ে হে মহারাজ, রইবে কি আজ আপন ভুবন-মাঝ; বুঝতে নারি বনের বীণা তোমার প্রসাদ পাবে কিনা, হিমের হাওয়ায় গগন-ভরা ব্যাকুল রোদন বাজে ।। কেন মরুর পারে কাটাও বেলা রসের কান্ডারী । লুকিয়ে আছে কোথায় তোমার রূপের ভান্ডারী । রিক্তপাতা শুষ্ক শাখে কোকিল তোমার কই গো ডাকে- শূন্য সভা, মৌন বাণী, আমরা মরি লাজে ।।