গীতবিতান
← সব গান

এ কি সত্য সকলই সত্য

পর্যায়: নাট্যগীতি

এ কি সত্য সকলই সত্য, হে আমার চিরভক্ত ।। মোর নয়নের বিজুলি-উজল আলো যেন ঈশান কোণের ঝটিকার মতো কালো এ কি সত্য । মোর মধুর অধর বধূর নবীন অনুরাগ-সম রক্ত হে আমার চিরভক্ত, এ কি সত্য ।। অতুল মাধুরী ফুটেছে আমার মাঝে, মোর চরণে চরণে সুধাসঙ্গীত বাজে এ কি সত্য । মোরে না হেরিয়া নিশির শিশির ঝরে, প্রভাট-আলোকে পুলক আমারি তরে এ কি সত্য । মোর তপ্তকপোল-পরশে-অধীর সমীর মদিরমত্ত হে আমার চিরভক্ত, এ কি সত্য ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-28