এ কী সুধারস আনে আজি মম মনে প্রাণে ।। সে যে চিরদিবসেরই নূতন তাহারে হেরি- বাতাস সে মুখ ঘেরি মাতে গুঞ্জনগানে ।। পুরাতন বীণাখানি ফিরে পেল হারা বাণী । নীলাকাশ শ্যামধরা পরশে তাহারি ভরা- ধরা দিল অগোচরা নব নব সুরে তানে ।।