এ কী সুগন্ধহিল্লোল বহিল আজি প্রভাতে, জগত মাতিল তায় ।। হৃদয়মধুকর ধাইছে দিশি দিশি পাগলপ্রায় ।। বরন-বরন পুষ্পরাজি হৃদয় খুলিয়াছে আজি, সেই সুরভিসুধা করিছে পান পূরিয়া প্রাণ, সে সুধা করিছে দান- সে সুধা আনিলে উথলি যায় ।।