এ মণিহার আমায় নাহি সাজে-
এরে পরতে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে ।।
কন্ঠ-যে রোধ করে, সুর তো নাহি সরে-
ওই দিকে যে মন প'ড়ে রয়, মন লাগে না কাজে ।।
তাই তো বসে আছি,
এ হার তোমায় পরাই যদি তবেই আমি বাঁচি ।
ফুলমালার ডোরে বরিয়া লও মোরে-
তোমার কাছে দেখাই নে মুখ মণিমালার লাজে ।।