গীতবিতান
← সব গান

এ পারে মুখর হল কেকা

পর্যায়: প্রেম

এ পারে মুখর হল কেকা ওই, ও পারে নীরব কেন কুহু হায় । এক কহে,'আর-একটি একা কই, শুভযোগে কবে হব দুঁহু হায় ।।' অধীর সমীর পুরবৈঁয়া নিবিড় বিরহব্যথা বইয়া নিশ্বাস ফেলে মুহু মুহু হায় ।। আষাঢ় সজলঘন আঁধারে ভাবে বসি দুরাশার ধেয়ানে- 'আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে ।' ঋতুর দু ধারে থাকে দুজনে, মেলে না যে কাকলী ও কূজনে আকাশের প্রাণ করে হুহু হায় ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-01