গীতবিতান
← সব গান

আমাদের শান্তিনিকেতন

পর্যায়: বিচিত্র

আমাদের শান্তিনিকেতন আমাদের সব হতে আপন । তার আকাশ-ভরা কোলে মোদের দোলে হৃদয় দোলে, মোরা বারে বারে দেখি তারে নিত্যই নূতন ।। মোদের তরুমূলের মেলা, মোদের খোলা মাঠের খেলা, মোদের নীল গগনের সোহাগ-মাখা সকাল সন্ধ্যাবেলা । মোদের শালের ছায়াবীথি বাজায় বানের কলগীতি, সদাই পাতার নাচে মেতে আছে আমলকি-কানন । আমরা যেথায় মরি ঘুরে, সে যে যায়না কভু দূরে, মোদের মনের মাঝে প্রেমের সেতার বাঁধা যে তার সুরে । মোদের প্রাণের সঙ্গে প্রাণে সে যে মিলিয়েছে এক তানে, মোদের ভাইয়ের সঙ্গে ভাইকে সে যে করেছে এক-মন ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-08