আমি তোমার প্রেমে হব সবার কলংকভাগী ।। আমি সকল দাগে হব দাগি ।। আমি পথের কাঁটা করব চয়ন, সেথায় তোমার ধুলায় শয়ন সেথায় আঁচল পাতব আমার- তোমার রাগে অনুরাগী ।। আমি শুচি-আসন টেনে টেনে বেড়াব না বিধান মেনে, যে পঙ্কে ঐ চরণ পড়ে তাহারি ছাপ বক্ষে মাগি ।।