গীতবিতান
← সব গান

এ পথ গেছে কোন্‌খানে গো কোন্‌খানে

পর্যায়: পূজা

এ পথ গেছে কোন্‌খানে গো কোন্‌খানে- তা কে জানে তা কে জানে কে জানে ।। কোন্‌ পাহাড়ের পারে, কোন্‌ সাগরের ধারে, কোন্‌ দুরাশার দিক-পানে- তা কে জানে তা কে জানে কে জানে ।। এ পথ দিয়ে কে আসে যায় কোন্‌খানে তা কে জানে তা কে জানে। কেমন যে তার বাণী, কেমন হাসিখানি, যায় সে কাহার সন্ধানে- তা কে জানে তা কে জানে কে জানে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-28