গীতবিতান
← সব গান

এ শুধু অলস মায়া

পর্যায়: বিচিত্র

এ শুধু অলস মায়া, এ শুধু মেঘের খেলা, এ শুধু মনের সাধ বাতাসেতে বিসর্জন । এ শুধু আপনমনে মালা গেঁথে ছিঁড়ে ফেলা, নিমেষের হাসিকান্না গান গেয়ে সমাপন । শ্যামল পল্লবপাতে রবিকরে সারা বেলা আপনারি ছায়া লয়ে খেলা করে ফুলগুলি- এও সেই ছায়াখেলা বসন্তের সমীরণে । কুহকের দেশে যেন সাধ ক'রে পথ ভুলি হেথা হোথা ঘুরি ফিরি সারা দিন আনমনে । কারে যেন দেব' ব'লে কোথা যেন ফুল তুলি- সন্ধ্যায় মলিন ফুল উড়ে যায় বনে বনে । এ খেলা খেলিবে, হায়, খেলার সাথি কে আছে । ভুলে ভুলে গান গাই- কে শোনে, কে নাই শোনে- যদি কিছু মনে পড়ে, যদি কেহ আসে কাছে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: carina

তারিখ: 2009-06-29