গীতবিতান
← সব গান

ওগো সুন্দর একদা কী জানি

পর্যায়: পূজা

ওগো সুন্দর, একদা কী জানি কোন্‌ পুণ্যের ফলে আমি বনফুল তোমার মালায় ছিলাম তোমার গলে । তখন প্রভাতে প্রথম তরুণ আলো ঘুম-ভাঙা চোখে ধরার লেগেছে ভালো, বিভাসে ললিতে নবীনের বীণা বেজেছে জলে স্থলে ।। আজি এ ক্লান্ত দিবসের অবসানে লুপ্ত আলোয়, পাখির সুপ্ত গানে, শ্রান্তি-আবেশে যদি অবশেষে ঝরে ফুল ধরাতলে- সন্ধ্যাবাতাসে অন্ধকারের পারে পিছে পিছে তব উড়ায়ে চলুক তারে, ধুলায় ধুলায় দীর্ণ জীর্ণ না হোক সে পলে পলে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-08