গীতবিতান
← সব গান

গাব তোমার সুরে দাও সে বীণাযন্ত্র

পর্যায়: পূজা

গাব তোমার সুরে দাও সে বীণাযন্ত্র, শুনব তোমার বানী দাও সে অমর মন্ত্র।। করব তোমার সেবা দাও সে পরম শক্তি, চাইব তোমার মুখে দাও সে অচল ভক্তি।। সইব তোমার আঘাত দাও সে বিপুল ধৈর্য, বইব তোমার ধ্বজা দাও সে অটল স্হৈর্।। নেব সকল বিশ্ব দাও সে প্রবল প্রান, করব আমায় নিঃস্ব দাও সে প্রেমের দান।। যাব তোমার সাথে দাও সে দখিন হস্ত, লড়ব তোমার রণে দাও সে তোমার অস্ত্র।। জাগব তোমার সত্যে দাও সে আহবান। ছাড়ব সুখের দাস্য, দাও সে কল্যাণ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: galib

তারিখ: 2009-05-28