গানের ডালি ভরে দে গো উষার কোলে - আয় গো তোরা, আয় গো তোরা, আয় গো চলে ।। চাঁপার কলি চাঁপার গাছে সুরের আশায় চেয়ে আছে, কান পেতেছে নতুন পাতা গাইবি ব'লে ।। কমলবরন গগন-মাঝে কমলচরণ ওই বিরাজে। ওইখানে তোর সুর ভেসে যাক, নবীন প্রানের ওই দেশে যাক ওই যেখানে সোনার আলোর দুয়ার খোলে ।