গীতবিতান
← সব গান

গানের ঝর্‌নাতলায় তুমি

পর্যায়: পূজা

গানের ঝর্‌নাতলায় তুমি সাঁঝের বেলায় এলে। দাও আমারে সোনার-বরন সুরের ধারা ঢেলে।। যে সুর গোপন গুহা হতে ছুটে আসে আকুল স্রোতে, কান্নাসাগর-পানে যে যায় বুকের পাথর ঠেলে।। যে সুর উষার বাণী বয়ে আকাশে যায় ভেসে, রাতের কোলে যায় গো চলে সোনার হাসি হেসে। যে সুর চাঁপার পেয়ালা ভ'রে দেয় আপনায় উজাড় ক'রে, যায় চলে যয় চৈত্রদিনের মধুর খেলা খেলে।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-21

গানের ঝর্‌নাতলায় তুমি – গীতবিতান