গীতবিতান
← সব গান

গানগুলি মোর শৈবালেরি দল

পর্যায়: প্রেম

গানগুলি মোর শৈবালেরি দল - ওরা বন্যাধারায় পথ যে হারায় উদ্দাম চঞ্চল। ওরা কেনই আসে যায় বা চ'লে, অকারণের হাওয়ায় দোলে, চিহ্ন কিছুই যায় না রেখে, পায় না কোনো ফল। ওদের সাধন তো নাই- কিছু সাধন তো নাই, ওদের বাঁধন তো নাই- কোনো বাঁধন তো নাই। উদাস ওরা উদাস করে গৃহহারা পথের স্বরে, ভুলে-যাওয়ার স্রোতের 'পরে করে টলোমল।
▶ YouTube-এ শুনুন

অবদান: galib

তারিখ: 2009-05-28

গানগুলি মোর শৈবালেরি দল – গীতবিতান