গান আমার যায় ভেসে যায় -
চাস্ নে ফিরে, দে তারে বিদায়।।
সে যে দখিনহাওয়ায় মুকুল ঝরা, ধুলায় আঁচল হেলায় ভরা,
সে যে শিশির-ফোঁটার মালা গাঁথা বনের আঙিনায় ।।
কাঁদন-হাসির আলোছায়া সারা অলস বেলা -
মেঘের গায়ে রঙের মায়া, খেলার পরে খেলা।
ভুলে-যাওয়ার বোঝাই ভরি গেল চলে কতই তরী-
উজান বায়ে ফেরে যদি কে রয় সে আশায়।।