গীতবিতান
← সব গান

গায়ে আমার পুলক লাগে

পর্যায়: পূজা

গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় ঘোর- হৃদয়ে মোর কে বেঁধেছে রাঙা রাখীর ডোর? আজিকে এই আকাশতলে জলে স্থলে ফুলে ফলে কেমন ক'রে, মনোহরণ, ছড়ালেন মন মোর? কেমন খেলা হল আমার আজি তোমার সনে! পেয়েছি কি খুঁজে বেড়াই ভেবে না পাই মনে। আনন্দ আজ কিসের ছলে কাঁদিতে চায় নয়নজলে, বিরহ আজ মধুর হয়ে করেছে প্রাণ ভোর।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-23