গীতবিতান
← সব গান

গা সখী, গাইলি যদি

পর্যায়: প্রেম ও প্রকৃতি

গা সখী, গাইলি যদি, আবার সে গান। কতদিন শুনি নাই ও পুরানো তান।। কখনো কখনো যবে নীরব নিশীথে একেলা রয়েছি বসি চিন্তামগ্ন চিতে- চমকি উঠিত প্রাণ- কে যেন গায় সে গান, দুই-একটি কথা তার পেতেছি শুনিতে। হা হা সখী, সে দিনের সব কথাগুলি প্রাণের ভিতরে যেন উঠিছে আকুলি। যেদিন মরিব, সখী, গাস্‌ ওই গান- শুনিতে শুনিতে যেন যায় এই প্রাণ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-21