গীতবিতান
← সব গান

গগনের থালে রবি চন্দ্র

পর্যায়: পূজা ও প্রার্থনা

গগনের থালে রবি চন্দ্র দীপক জ্বলে, তারকামন্ডল চমকে মোতি রে।। ধূপ মলয়ানিল, পবন চামর করে, সকল বনরাজি ফুলন্ত জ্যোতি রে।। কেমন আরতি, হে ভবখন্ডন, তব আরতি- অনাহত শব্দ বাজন্ত ভেরী রে।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-23