গহন ঘন বনে পিয়াল-তমাল-সহকার-ছায়ে সন্ধ্যাবায়ে তৃণশয়নে মুগ্ধনয়নে রয়েছি বসি ।। শ্যামল পল্লবভার আঁধারে মর্মরিছে, বায়ুভরে কাঁপে শাখা, বকুলদল পড়ে খসি ।। স্তব্ধ নীড়ে নীরব বিহগ, নিস্তরঙ্গ নদীপ্রান্তে অরণ্যের নিবিড় ছায়া । ঝিল্লিমন্দ্রে তন্দ্রাপূর্ণ জলস্থল শূন্যতল, চরাচরে স্বপনের মায়া । নির্জন হৃদয়ে মোর জাগিতেছে সেই মুখশশী ।।