← সব গানগহনে গহনে যা রে তোরা
পর্যায়: বাল্মীকি প্রতিভা
গহনে গহনে যা রে তোরা, নিশি বহে যায় যে।
তন্ন তন্ন করি অরণ্য, করী বরাহ খোঁজ গে-
এই বেলা যা রে।
নিশাচর পশু সবে এখনি বাহির হবে,
ধনুর্বান নে রে হাতে, চল্ ত্বরা চল্।
জ্বালায়ে মশাল-আলো এই বেলা আয় রে।।