গহন ঘন ছাইল গগন ঘনাইয়া। স্তিমিত দশ দিশি, স্তম্ভিত কানন, সব চরাচর আকুল- কী হবে কে জানে। ঘোরা রজনী, দিকললনা ভয়বিভলা।। চমকে চমকে সহসা দিক উজলে চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি থরহর চরাচর পলকে ঝলকিয়া- ঘোর তিমিরে ছায় গগন মেদিনী। গুরুগুরু নীরদগরজনে স্তব্দ আঁধার ঘুমাইছে, সহসা উঠিল জেগে প্রচন্ড সমীরণ- কড়কড় বাজ।।