গরব মম হরেছ, প্রভু, দিয়েছ বহু লাজ। কেমনে মুখ সমুখে তব তুলিব আমি আজ।। তোমারে আমি পেয়েছি বলি মনে মনে যে মনেরে ছলি, ধরা পড়িনু সংসারেতে করিতে তব কাজ - কেমনে মুখ সমুখে তব তুলিব আমি আজ।। জানি নে, নাথ, আমার ঘরে ঠাঁই কোথা যে তোমারি তরে - নিজেরে তব চরণ'পরে সঁপি নি রাজরাজ! তোমারে চেয়ে দিবসযামী আমারি পানে তাকাই আমি - তোমারে চোখে দেখি নে, স্বামী, তব মহিমামাঝ। কেমনে মুখ সমুখে তব তুলিব আমি আজ।।