গীতবিতান
← সব গান

গেল গো ফিরিল না চাহিল না

পর্যায়: প্রেম

গেল গো- ফিরিল না, চাহিল না, পাষাণ সে। কথাটিও কহিল না, চলে গেল গো।। না যদি থাকিতে চায় যাক যেথা সাধ যায়, একেলা আপন-মনে দিন কি কাটিবে না। তাই হোক, হোক তবে- আর তারে সাধিব না।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-16