গীতবিতান
← সব গান

ঘাটে বসে আছি আনমনা যেতেছে বহিয়া সুসময়

পর্যায়: পূজা

ঘাটে বসে আছি আনমনা যেতেছে বহিয়া সুসময় - সে বাতাসে তরী ভাসাব না যাহা তোমা-পানে নাহি বয়।। দিন যায় ওগো দিন যায়, দিনমনি যায় অস্তে - নিশার তিমিরে দশ দিক ঘিরে জাগিয়া উঠিছে শত ভয়।। ঘরের ঠিকানা হল না গো, মন করে তবু যাই-যাই - ধ্রুবতারা তুমি যেথা জাগ সে দিকের পথ চিনি নাই। এত দিন তরী বাহিলাম যে সুদুর পথ বাহিয়া - শত বার তরী ডুবুডুবু করি সে পথে ভরসা নাহি পাই।। তীর-সাথে হেরো শত ডোরে বাঁধা আছে মোর তরীখান - রশি খুলে দেবে কবে মোরে, ভাসিতে পারিলে বাঁচে প্রাণ। কবে অকূলের খোলা হাওয়া দিবে সব জ্বালা জুড়ায়ে, শুনা যাবে কবে ঘনঘোর রবে মহাসাগরের কলগান।।
▶ YouTube-এ শুনুন

অবদান: galib

তারিখ: 2009-05-29