গীতবিতান
← সব গান

ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে

পর্যায়: প্রেম

ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আমারে কার কথা সে যায় শুনিয়ে। । আলোতে কোন্‌ গগনে মাধবী জাগলো বনে, এল সেই ফুল-জাগানোর খবর নিয়ে। সারা দিন সেই কথা সে যায় শুনিয়ে। । কেমনে রহি ঘরে, মন যে কেমন করে- কেমনে কাটে যে দিন দিন গুনিয়ে। কী মায়া দেয় বুলায়ে, দিল সব কাজ ভুলায়ে, বেলা যায় গানের সুরে জাল বুনিয়ে। আমারে কার কথা সে যায় শুনিয়ে। ।
▶ YouTube-এ শুনুন

অবদান: galib

তারিখ: 2009-05-28